(১২/১১/২০১৭)
আমার বালিকাটি আজ হারাইয়া গিয়াছে। লুকোচুরি ছিল তার প্রিয় খেলা, অনুমান করি খেলিতে খেলিতে সে এত দূরে গিয়া পড়িয়াছে যে আর ফিরিতে পারে নাই। যে বালিকার কলধ্বনিতে একদা ভোরের আলো ফুটিত, সজল বাতাস বহিত এবং অপরাজিতায় নীল ও দূর্ব্বাঘাসে সবুজ রঙ ধরিত, আজ সে কোথাও নাই। হয়তো ইহাই পৃথিবীর নিয়ম। যেমনটি মহাকবি বলিয়াছেন--"ঝরে গেছে বলে তারে ভুলে গেছে নক্ষত্রের অসীম আকাশ, কোথাও সে নাই আর”। তবু বালিকার জন্য মধ্যে মধ্যে মন বড় উন্মনা হইয়া উঠে। ইহাও অবশ্য পৃথিবীরই নিয়ম। তাই কোনো সহৃদয় ব্যক্তি যদি তাহাকে খুঁজিয়া পান, তবে দয়া করিয়া সযত্নে রাখিবেন। কেননা এই পৃথিবীতে আমরা অনেকেই আছি; বালিকা কিন্তু একজনই। যদিও তাহাকে কোথায় পাইবেন বলা শক্ত। তবে যদি বৃষ্টিমুখর দিনে কাহাকেও ভিজিতে ভিজিতে আঁচল ভরিয়া বকুলফুল কুড়াইতে দেখেন, বুঝিবেন এ-ই বালিকা। যদি কোনো এক শরতে দেখিতে পান কাশফুলের বন ঠেলিয়া কেহ মনের আনন্দে ছুটিয়া যাইতেছে অনেক দূরের পানে, জানিবেন এ সে। যদি রোগশয্যায় একাকী শুইয়া জ্বরতপ্ত কপোলে সহসা কাহারো শীতল হাতের স্পর্শ পান, বুঝিবেন সে-ই আসিয়াছে। তবে যেখানেই হউক এবং যখনই হউক, তাহাকে একবার দেখিলেই চিনিতে পারিবেন—

বালিকা, পরনে লালপাড় ছাপা শাড়ী, চুলগুলি কপালে আসিয়া পড়িয়াছে, হাতে কাঁচের চুড়ি এবং চিত্রবিচিত্র নকশা। ভালো করিয়া লক্ষ্য
করিলে দেখিতে পাওয়া যায়, দুই গালে জলের শুকনো দাগ আছে।
No comments:
Post a Comment